সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬
স্পোর্টস ডেস্ক : এডারের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় পৌঁছে গেল ইতালি। এই ইউরোয় একটু হলেও এগিয়ে ছিল সুইডেন। কিন্তু শেষ রাতে বাজিমাত ইতালিরই। পুরো ম্যাচে সুইডেনের একটিও গোলমুখি শট ছিল না। তেমনভাবে আক্রমণ তৈরিই করতে পারেননি ইব্রাহিমোভিচরা। বরং পুরো ম্যাচে তেমনভাবে কোনও দলই নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ইতালির তিনটি শটের মধ্যে একটি গোলে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ম্যাচের ফল যা হওয়া উচিত ছিল তাই হয়েছে। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই সুযোগ চলে এসেছিল ডি রোসির সামনে। কিন্তু ইসাকন গোলের নিচে তৈরি ছিলেন। ১৮ মিনিটে সুইডেনের হাফ চান্স আটকে যায় বুঁফোর হাতে। এছাড়া আর তেমনভাবে সুযোগ তৈরি করতে পারেনি সুইডেন।
ইতালি অবশ্য এই পরিকল্পনাতেই নেমেছিল এদিন। নিজেদের কঠিন রক্ষণকে কাজে লাগিয়েই সুইডেনকে সহজেই আটকে দিয়েছিল। যে কারণে গোলের ধারে কাছেই পৌঁছতে পারেনি সুইডেন। শেষ বেলায় চাপ বাড়িয়ে গোলের মুখ খুলে ফেললেন এডের। এমন সময় গোল তুলে নিল ইতালি যখন আর সুইডেনের কাছে ফেরার সুয়োগ ছিল না। গোল তুলে নিয়ে আবার রক্ষণে চলে গেল ইতালি। যেমন ভাবা তেমনই কাজ। শেষ বেলায় ইব্রাহিমোভিচের প্রচেষ্টাও আটকে যায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি