শ্রীপুরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর উচ্ছেদ, আটক ম্যানেজার

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

শ্রীপুরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর উচ্ছেদ, আটক ম্যানেজার

Manual6 Ad Code

shripurসুরমা মেইল ডেস্ক :: শ্রীপুর পৌরসভার সিএ-বি বাজার এলাকায় মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের জমজমাট আসর উচ্ছেদ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জুয়ার আসর থেকে আহসান হাবীব স্বপন নামে এক যুবককে আটক করে সাতদিনের কারদ- দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

রোববার সন্ধ্যায় জেলার ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মামুন শিবলী এ অভিযান পরিচালনা করেন।

Manual2 Ad Code

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুম রেজা জানান, কয়েকদিন ধরেই সিএন্ডবি এলাকায় দি সোনালী সার্কাস মেলার নামে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়া আসার চালিয়ে আসছিল। গত বৃহস্পতিবারও তা একবার উচ্ছেদ করা হয়। দিনের বেলায় উচ্ছেদের পর আবার রাতে শুরু করে তাদের কার্যক্রম। প্রতি রাতেই চলতে থাকে এ মেলা।

Manual6 Ad Code

রোববার সন্ধ্যায় গিয়ে ওই জুয়ার আসর উচ্ছেদ করে ম্যানেজার আহসান হাবীব স্বপনকে আটক করা হয়ে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code