সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ এক নারী রেললাইনে কাটা পরে নিহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সাতগাঁও-শ্রীমঙ্গল রেলপথের ২৮৭/৯-১০ কিলোমিটারের মধ্যে আউটার সিগনাল বেলতলী নামক এলাকায় ওই নারীর মৃতদেহ পাওয়া যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাতনামা ওই নারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান বরেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি