শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাধানগরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রুবেল মিয়া (২২), আমির হোসেন (২৬), নাদিম আহমদ (৫০), সোহেল আহমদ (১৮)। আহত অন্য দুজনের নাম জানা যায়নি।  গুরুতর অবস্থায় নাদিম আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

জানা যায়, রাধানগর এলাকার বাসিন্দা হাবিব হোসেন ও নুর ইসলামের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। নুর ইসলামের পক্ষে বিরোধ নিষ্পত্তি করার জন্য আব্দুল মতিন মধ্যস্থতা করায় তার পরিবারের সদস্যদের উপর হাবিব হোসেন হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম জানান,জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ থানায় মামলার প্রস্তুস্তি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code