সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (৩১ জানুয়ারী) সকাল ৭টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোডস্থ জোড়া পুল পাকা রাস্তার উপর থেকে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১টি মোবাইল সেট ও মদ বহনকৃত ১টি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বলরাম রবিদাস (৪০) ও গোপাল কাহার (৩৮)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি জানান, র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।
Design and developed by ওয়েব হোম বিডি