শ্রীমঙ্গলে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসিসহ ২ পুলিশ আহত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

শ্রীমঙ্গলে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসিসহ ২ পুলিশ আহত

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসিসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, এ ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Manual7 Ad Code

তিনি বলেন, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের চৌমোহনার দিকে আসার পর আমরা তাদেরকে কোনো ধরণের সহিংসতা না করতে বলি। একপর্যায়ে তারা বিনা উস্কানিনে আমাদের উপর হামলা চালায় এতে আমিও আর এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code