সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাধবপাশা নতুন বাজার গ্রামের সায়েদ মিয়ার ছেলে শাহজান।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মতিগঞ্জ বাজারে ডিস লাইনের কাজ করছিলেন শাহজান। এসময় বৈদ্যুতিক তার ছিড়ে শাহজান মিয়ার উপর পড়লে এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ফরহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি