সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলি ডলুবাড়ি এলাকায় মো. শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা যায়, ২৫ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ৩ পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশের ৫ নম্বর রুমে থাকার জন্য ওঠেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের প্রাথমিক ধারণা, নুরুল আমিন রাব্বি তার সংগীয় অজ্ঞাতনামা দুজনসহ ২৬ আগস্ট রাত আনুমানিক রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টার মধ্যে কোনও এক সময় ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে কাঠের বড় ঠুকরা দিয়ে মাথায় একাধিক আঘাত করে খুন করে।
(সুরমামেইল/এসএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি