শ্রীমঙ্গল থেকে ফেন্সিডিল ও চোলাই মদসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

শ্রীমঙ্গল থেকে ফেন্সিডিল ও চোলাই মদসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফেন্সিডিল ও মোটার সাইকেলসহ দুইজন ও লিটার দেশিয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় শ্রীমঙ্গল থানাধীন ফিনলে চা বাগানের চেক পোস্টের সামনে থেকে দুই ফেনসিডিল ব্যবসায়ী এবং থানাধীন ০২নং পুল সুরভীপাড়া রাস্তার উপর থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ তিন মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃ দুই ফেনসিডিল ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন উদনা আটুন বস্তি গ্রামের দুলাল গোয়াল্লার ছেলে রাজু গোয়াল্লা (২০) ও মৃত রগু কর্মির ছেলে আদিত্য কর্মি (১৯)।

গ্রেপ্তারকৃত তিন মদ ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ (মুচি পট্টি) গ্রামের মৃত সাধু রবি দাসের ছেলে চন্দন রবি দাস (২২), সাতগাঁও গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে মো: আব্দুল কাদের শেখ (২৮) ও ষ্টেশন রোডের মৃত রেশত আলীর ছেলে মো: বাবুল মিয়া (৫০)।

Manual5 Ad Code

সোমবার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড ও ২টি মেমরী কার্ড উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

এদিকে, একই সময়ে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে জেলার শ্রীমঙ্গল থানাধীন ২নং পুল সুরভীপাড়া রাস্তার উপর থেকে ৫৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Manual3 Ad Code

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code