সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে থানাধীন ভুনবীর চৌমহনা জ্যোতি হার্ডওয়ার এর সামনে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২শ ৫০ পিছ ইয়াবা, ১টি মোবাইল সেট ও ২টি সিমকার্ড উদ্ধার করে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল গ্রামের মো: জয়নাল মিয়ার ছেলে মো: জাহিদুল ইসলাম (১৯)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি