সততা ও নিষ্টার কারনে সদর উপজেলা মানুষের কাছে আপজন মাহবুবুর রহমান

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

Manual5 Ad Code

সুরমা মেইল ডটকম :: সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সততা ও নিষ্টার কারনে তিনি সদর উপজেলার মানুষের কাছে অতি আপজন হয়ে উঠেছেন।

Manual5 Ad Code

বুধবার রাতে সিলেট সদর উপজেলা পরিষদ আয়োজিত সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হওয়ার কারনে সদর উপজেলার উন্নয়ন কর্মকান্ড দ্রুততার সহিত বাস্তবায়িত হয়েছে। মাহবুবুর রহমানের কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তিনি কর্ম জীবনে দ্রুততার সহিত সর্বোচ্চ আসনে অদিষ্ট হবেন বলে আমরা আশাবাদী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মখলিছুর রহমান, মাসুম আহমদ চৌধুরী, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ৭নং মোগলগাঁও ইউ/পি চেয়ারম্যান হিরন মিয়া, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফসর আহমদ, ৩নং খাদিম নগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজির উদ্দিন, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনফর আলী।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, যুব উন্নয়ণ অফিসার আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুহিত আলম শফিক, গীতা পাঠ করেন সহকারী প্রকৌশলী দেব দাশ রায়।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি সদস্য মানিক মিয়া, মবশ্বির আলী, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন, শাহ আলম, গিয়াস উদ্দিন, আব্দুল জাহির, মহিলা সদস্যা জুমেরা আক্তার জবা। বিদায়ী অতিথিকে সংবর্ধনা জানিয়ে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী সাংবাদিক এম. রহমান ফারুক। -বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code