সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৮
ইউক্রেনে সন্ত্রাসীদের গুলিতে রাশিয়ান এক সাংবাদিক নিহত হয়েছে। বুধবার দেশটির রাজধানী কিয়েভে নিজ বাসভবনের কাছেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
৪১ বছর বয়সী আরকাদি বাবচেনকোকে তার বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় পায় তার স্ত্রী। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।
২০১৬ সালে এক রাশিয়ান সামরিক বিমান বিধ্বংসের ঘটনা নিয়ে লেখালিখির পর আরকাদি বেশ কয়েকবার মৃত্যুর হুমকি পাওয়ার পর দেশ ছাড়েন তিনি।
একটা সময় যুদ্ধক্ষেত্রেও গিয়েও সাংবাদিকতা করেছেন তিনি। ইউক্রেনে তিনি এটিআর টিভি চ্যানেলের প্রেজেন্টার ছিলেন।
ইউক্রেন পুলিশ জানিয়েছে, পেছন থেকে তাকে একাধিক গুলি করা হয়।
কিয়েভের পুলিশ প্রধান চীফ অ্যান্ড্রি জানান, পেশাগত কার্যক্রমের কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের এক আইনজীবী অ্যান্টন হ্যারাশেনকো জানান, আরকাদি রুটি কেনার জন্য বাসার বাইরে গিয়েছিল। হত্যাকারীরা তার বাসার পাশেই লুকিয়ে ছিল।
Design and developed by ওয়েব হোম বিডি