সমালোচনায় ঐশ্বরিয়া!

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

সমালোচনায় ঐশ্বরিয়া!

Manual4 Ad Code

images (1)বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই অভিনীত ‘সর্বজিত’ ছবিটি। আর এই ছবির প্রিমিয়ারের মঞ্চেই ছবি তোলা নিয়ে মনোমালিন্য হয়ে গেলো বলিউডের দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের।

ঝামেলা মিটে গেলেও দু’জনের সেই অপ্রত্যাশিত ঘটনা বেশ দাগ কেটেছিলো বলিউড মহলে। গুঞ্জন শোনা গিয়েছিলো বিচ্ছেদেরও। তবে সম্প্রতি বলিউড গ্ল্যামার ঐশ্বরিয়ার ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের কমেডি ঘরনার ছবি ‘হাউজফুল থ্রি’। ছবিটিতে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখের পাশাপাশি কাজ করেছেন অভিষেক বচ্চনও। সে উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে অন্যান্য সব তারকাদের সাথে উপস্থিত ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি।

Manual3 Ad Code

তবে এ দুজনকে কিছুতেই এক ফ্রেমে বন্দী করার সুযোগ পাননি অনুষ্ঠানে আগত ফটোগ্রাফাররা। ঐশ্বরিয়া একাও পোজ দিতে চাননি ক্যামেরার সামনে। তারকা দম্পতির এমন আচরণে অনেকেরই ধারনা ছবি তোলা নিয়ে মনোমালিন্যের রেশ এখনো কাটেনি অভিষেক-ঐশ্বরিয়ার!

Manual1 Ad Code

তবে ছবি তুলতে না দেয়া গণমাধ্যমগুলোতে সমালোচনার মুখে পড়েছেন অ্যাশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code