সমুদ্রপাড়ে নগ্ন হয়ে ২৫০৫ নারীর বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৮

সমুদ্রপাড়ে নগ্ন হয়ে ২৫০৫ নারীর বিশ্বরেকর্ড

Manual4 Ad Code

একসঙ্গে ২৫০০ জনেরও বেশি নারী নগ্ন হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। শুধু নগ্ন হওয়াই নয়, এই অবস্থাতেই সমুদ্রের বরফশীতল পানিতে ১০ মিনিট সাতারও কেটেছেন ওই নারীরা।

Manual5 Ad Code

অ্যাওবেনস পিঙ্ক টাই নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নেয় গত ৯ জুন। সেই উপলক্ষেই আয়ারল্যান্ডের উইকলোর মিয়েঘেরমোর বিচে এই ‘স্ট্রিপ এন্ড ডিপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর ফলে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচও যেমন কিছুটা উঠল, তেমনই এই প্রথম একসঙ্গে এত জন নারী নগ্ন হওয়ায় গিনেস রেকর্ড করল ওই সংস্থা। এর আগে ২০১৫ সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ সমুদ্রসৈকতে ৭৮৬ জন মহিলা একসঙ্গে নগ্ন হয়েছিলেন। এতদিন এটাই ছিল রেকর্ড।

Manual1 Ad Code

এই অনুষ্ঠানের আয়োজক ফেদারস্টোনও এক সময় ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ২০১৩ সাল থেকে প্রতি বছর এই সময় এমন আয়োজন করা হয়।

তবে প্রথমে খুব কম সংখ্যক নারীই এতে সাড়া দিয়েছিলেন। ক্রমে এর জনপ্রিয়তা বাড়ে এবং ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় অনেক বেশি নারী এগিয়ে আসেন। শেষ পর্যন্ত সমুদ্রপাড়ে সমবেত হন মোট ২৫০৫ জন নারী।

Manual7 Ad Code

তিনি আরও জানান, চলতি বছরে আয়ারল্যান্ড ছাড়াও আরও ২২টি দেশের নারীরা এতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা হয় নিজে বা তাদের পরিবারের কেউ ক্যান্সার আক্রান্ত। এর মাধ্যমে মোট ১ কোটি ২৬ লক্ষ ৫৫ হাজার টাকার ব্যবস্থা করতে পেরেছেন বলে জানিয়েছেন ফেদারস্টোন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code