সরকার পদত্যাগের দাবি শুনতে শুনতে সবাই বিরক্ত : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

সরকার পদত্যাগের দাবি শুনতে শুনতে সবাই বিরক্ত : পরিকল্পনামন্ত্রী

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধ :
সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে বিএনপি। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকার পদত্যাগ করতে হবে, এটা জনগণকে উসকানির জন্য বলা হয়।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রের রা‌নিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন শে‌ষে তিনি একথা ব‌লেন।



তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশের। প্রতিদিন স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলছে, ঠিক সেইভাবেই চলবে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে, ২৮ অক্টোবরের পরে যথারীতি ২৯ আসবে, এতে দেশের কিছু হবে না। বিএনপির নেতাদের বা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কী করছে দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাইরে সরকার কোনো কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সব কিছুর বিচার করবে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে বিএনপি। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। সরকারকে পদত্যাগ করতে হবে, এটা কোনো নতুন কথা নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কেউ এভাবে বলতে পারে। প্রত্যেক লোকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কিন্তু কারও নেই। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনো ক্ষতি এই সরকার করেনি, করবেও না। দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে, তাদের বিচার জনগণ করবে।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ।

 

(সুরমামেইল/এমএসএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code