সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার ওসির মতবিনিময়

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার ওসির মতবিনিময়

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও নবীগঞ্জ ওসি (তদন্ত) দুলাল আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার নবাগত ওসি কামাল হোসেন এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার স্বপন সরকার এরপরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় সম্পাদক আলা উদ্দিন আহমেদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী,এছাড়া আরও বক্তব্য রাখেন শাহ সুলতান আহমদ, এম, মুজিবুর রহমান, আশাইদ আলী আশা, অলিউর রহমান অলি,সলিল বরন দাশ,মুহিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, ছনি আহমদ চৌধুরী, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, মোফাজ্জল ইসলাম সজীব, ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ প্রমুখ।

 

সভায় নবাগত ওসি কামাল হোসেন বলেন, নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতি লক্ষ্যে পুলিশ কে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন পুলিশ সদস্যরা। থানাকে দালাল মুক্ত করতে তদবিরবাজ ও দালালদের তালিকা করা হবে। মিথ্যা মামলার মাধ্যমে কেউই হয়রানির শিকার হবেন না। ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়া, মানহানিকর পোস্ট সম্পর্কে শর্তকতা অবলম্বন করতে হবে আর না হয় এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code