সাজেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

সাজেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়ায় মাচালং নদীর পাড় থেকে অজ্ঞাত এক পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মাচালং নদীর পাড়ে একটা মরদেহ কাঁদায় আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত পুলিশ লাশের পরিচয় ও মৃত্যুর করণ জানতে পারেনি। তবে ধারণা করছে উজান থেকে পাহাড়ি ঢলের তোড়ে পানিতে ভেসে মরদেহটি এখানে এসে কাদায় আটকে পড়েছে।

Manual4 Ad Code

 

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এখনো মরদেহটি কেউ দাবী করেনি। আশপাশের অঞ্চলে খবর দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিতে চেষ্টা চালাচ্ছি।

Manual6 Ad Code

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমআইকে/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code