সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউড ডিভা সুপারস্টার সানি লিওন প্রত্যেকবারই নতুন নতুন রূপে সবার সামনে হাজির হন। কখনও বিজ্ঞাপনে। আবার কখনও সিনেমায়। সে তিনি যেভাবেই হাজির হন না কেনও…প্রতিবারই নিজের ফ্যানদের আকর্ষণ করেছেন। তবে এবার ‘বেবি ডল’ যা করলেন, তাতে ভিডিওটি দেখে হেসে কুটিকটি হওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
দিন কয়েক আগেই তিনি দেখা করেন ডব্লিউডব্লিউই-এর প্রাক্তন রেসলার গ্রেট খলির সঙ্গে। তার সঙ্গে একটি সেলফিও তোলেন। আর তারপর বাড়ি ফিরে খলির বিভিন্ন স্টান্সও নকল করেন। সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেছেন সানি।
আর ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিওটি-
Design and developed by ওয়েব হোম বিডি