সাভারে নারী-পুরুষকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

সাভারে নারী-পুরুষকে কুপিয়ে জখম

Manual3 Ad Code

download-3সুরমা মেইল ডেস্ক :: সাভারে পৃথক স্থানে এক নারী ও এক পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সকালে সাভার পৌর এলাকার বক্তারপুরে বেদে সম্প্রদায়ের যাদু মিয়া নামে (৩০) এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বক্তারপুরের হানিফ মিয়ার ছেলে।

Manual1 Ad Code

আহত যুবককের পরিবারের সদস্যরা জানান, সকালে বক্তারপুরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যাদু মিয়া। এ সময় কয়েকজন যুবক অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে যাদুর মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও কাছে থাকা ৭ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

এদিকে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সকালে সাভারের নামাগেন্ডা এলাকায় শাহানা নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code