সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সমপরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আতাউর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে টেকনাফ পৌরসভার বাস স্টেশনে একটি যাত্রীবাহী সিএনজিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ইয়াবাগুলো জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোস্টর্গাডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি