সিম নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল: তারানা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

সিম নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল: তারানা

Manual2 Ad Code

images-(1)সুরমা মেইল নিউজ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়। এরপর পয়লা মে থেকে পর্যায়ক্রমে সিম ডিঅ্যাকটিভ ও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ কক্ষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রিরেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Manual8 Ad Code

তারানা হালিম বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারা দেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সিম নিবন্ধন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ।

Manual2 Ad Code

তারানা হালিম বলেন, ৩০ এপ্রিলের মধ্যে আশা করছি নিবন্ধিত সিমের সংখ্যা ১৩ কোটিতে পৌঁছাবে। প্রতিদিন ১ লাখ বায়োমেট্রিক ডিভাইস সিম নিবন্ধনে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code