সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : জ্যেষ্ঠ নাগরিকদের আঙুলের ছাপ না মেলাসহ সিম নিবন্ধনে এনআইডি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) ফোন করতে পারেন ১৬১০৩ নম্বরে। এই সমস্যার সমাধানের পাশাপাশি সেখান থেকে সবচেয়ে কাছের নিবন্ধন সেন্টারের ঠিকানাও জানিয়ে দেয়া হবে।
মঙ্গলবার (৩১ মে) পর্যন্ত এই নম্বরে ফোন করে তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে। সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
পোস্টে তিনি আরো বলেন, ‘৩১ মে’র মধ্যে আপনার সিম বা রিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। না হলে ১ জুন হতে সকল অনিবন্ধিত সিম বা রিম বন্ধ করে দেয়া হবে।’
প্রতিমন্ত্রী জানানা, একটি এনআইডির বিপরীতে গ্রাহকের কয়টি সিম রয়েছে তা আগামী জুলাইয়ের শুরুতেই গ্রাহকদের এসএমএস করে জানিয়ে দেয়া হবে। কোনো গ্রাহক যদি মনে করেন তার নামে নিবন্ধিত সিম বন্ধ করে দিবেন সে প্রক্রিয়াতেও তিনি যেতে পারবেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি