সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আলাদা স্বাধীন অঞ্চল গঠন করতে চায় আল-কায়দা। কারণ পাকিস্তান এবং আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ক্রমাগত নাস্তানাবুদ হচ্ছে আল-কায়দা। সম্প্রতি ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সিরিয়ায় আল-কায়দার শক্তি বাড়ায় আইএস’র সঙ্গেও রয়েছে সংঘর্ষের ব্যাপক আশঙ্কা- এমনটাই মনে করেন মার্কিন কর্তৃপক্ষ। পাকিস্তানে আল-কায়দার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি’র একটি অডিও টেপে সন্ধান মিলেছে, ইতিমধ্যেই আল-কায়দার বেশ কয়েকজন শীর্ঘ স্থানীয় নেতাদের সিরিয়ায় জঙ্গি সংগঠনটির শক্ত ঘাঁটি বলে পরিচিত নুসরা’কে পাঠিয়েছে। নুসরা ছাড়াও সিরিয়ার উত্তরাঞ্চলের খোরাসানে আল-কায়দা যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল ২০১৩ সালে। তবে আইএসের উত্থানে সেই সব অঞ্চলে অনেকটাই শক্তি হারিয়েছে তারা। তবে আল-কায়দার নেতারা মনে করছে, আফগানিস্তান বা পাকিস্তানের চেয়ে সিরিয়া এখন অনেক সুরক্ষিত। কারণ এমনিতেই সেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনেক বিরোধী গোষ্ঠীর মদতে সেখানে ক্রমাগত জঙ্গি কর্মকাণ্ড বেড়ে চলেছে। সেসব সরকার বিরোধী গোষ্ঠীকে দলে টানতে পারলে আল-কায়দার কাজ অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া সিরিয়া থেকে খুব সহজেই ইউরোপের যে কোনো দেশে যাওয়া যায়। তাই নাশকতা চালাতে গেলে সিরিয়াই এখন নেতাদের প্রথম পছন্দ। চাইলে এখান থেকে লেবানন, জর্ডান, মিশর, কেনিয়ার মতো দেশে গিয়েও গা ঢাকা দেয়া সম্ভব। এ খবরে শঙ্কায় সিরিয়া প্রশাসন। প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ মনে করেন, এতে তার বিরোধীরা আরো সক্রিয় হয়ে উঠবে। ফলে সরকার চালানো তার পক্ষে আরো কঠিন হবে। কিন্তু তার থেকেও বড় কথা এমন ঘটনায় চিন্তায় পড়েছে মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো। আইএস এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর কাছে তেমন বড় সমস্যা তৈরি করতে পারেনি। তবে আল-কায়দা এর আগেও বহু দেশে নাশকতা চালিয়েছে এবং তাও সুপরিকল্পিতভাবে। সিরিয়ায় যদি হারিয়ে ফেলা শক্তি ফের একবার বাড়িয়ে নিতে পারে তারা। তবে বহু দেশে বড় নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।Design and developed by ওয়েব হোম বিডি