সিরিয়ায় গণকবরে ১৫শ’ লাশের সন্ধান

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

সিরিয়ায় গণকবরে ১৫শ’ লাশের সন্ধান

Manual5 Ad Code

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে।

Manual5 Ad Code

পত্রিকাটি আরও বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।

Manual5 Ad Code

রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে। সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code