সিরিয়ায় চলমান যুদ্ধে ২৯ হাজার শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

সিরিয়ায় চলমান যুদ্ধে ২৯ হাজার শিশুর মৃত্যু

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি শিশুর মৃত্যু ঘটেছে। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে প্রতিদিনই দেশটিতে কোনো না কোনো পক্ষের হামলায় শিশু নিহত হওয়ার খবর পাওয়া যায়।

 

গত  বুধবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এই তথ্য প্রকাশ করেছে।

 

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ২০ নভেম্বর ওই প্রতিবেদনটি প্রকাশ করে দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। তারা ওই প্রতিবেদনে বলছে, সিরিয়া সরকার ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। এরমধ্যে ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মানবাধিকার সংস্থাটি বলছে, রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর রুশ সেনাদের হামলায় ১ হাজার ৯২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় ৯৮৪, জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে ৯৫৬ মার্কিন সামরিক জোটের হামলায় ৯২৪ ও কুর্দি যোদ্ধাদের হামলায় ২১৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

সিরিয়া যুদ্ধে প্রায় ত্রিশ হাজারের মতো শিশু নিহত হওয়া ছাড়াও ৫ হাজার ৩৪ জন শিশু এখনও আটক রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ওই যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি। এসব শিশুর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর কাছে ৩ হাজার ৬১৮ জন এবং কুর্দি বাহিনীর হাতে ৭২২ জন ও আইএসে হাতে ৩২৬ শিশু আটক আছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code