সিরিয়ায় প্রায় ৩ বছরের রুশ অভিযানে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী নিহত : রিপোর্ট

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

সিরিয়ায় প্রায় ৩ বছরের রুশ অভিযানে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী নিহত : রিপোর্ট

Manual5 Ad Code

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস-বিরোধী অভিযানে গত কয়েক বছরে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

Manual8 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে প্রকাশ-করা এক প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। আর সে সময় থেকে বিমান ও যুদ্ধ-জাহাজ থেকে পরিচালিত রুশ অভিযানগুলোতে নিহত হয়েছে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী।

নিহত সন্ত্রাসীদের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর ও রাশিয়ার চার হাজার ৫০০ নাগরিকও রয়েছে।সিরিয়ার সন্ত্রাস-বিরোধী রুশ অভিযানে সন্ত্রাসীদের ৬০০’রও বেশি ট্যাংক এবং নয় হাজার ৭০০ সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

Manual2 Ad Code

রুশ অভিযানগুলোতে সন্ত্রাসীদের এক লাখ বিশ হাজারেরও বেশি ঘাঁটি বা কেন্দ্র ধ্বংস হয়েছে। এসবের মধ্যে রয়েছে অস্ত্র ও গোলা-বারুদের গুদাম এবং প্রশিক্ষণ কেন্দ্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে অংশ নিয়েছে রাশিয়ার ৮৬টি যুদ্ধ-জাহাজ ও ১৪ টি সাবমেরিন এবং সেসব সিরিয়ার উপকূলে ১৮৯টি অভিযান পরিচালনা করেছে।

সিরিয়ায় সামরিক অভিযানের জন্য আসা রুশ সেনাদের বেশিরভাগই গত শীতকালে সিরিয়া ত্যাগ করেছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ।

Manual4 Ad Code

সিরিয়ায় ইসরাইল-বিরোধী আসাদ সরকারকে উৎখাতের জন্য সৌদি আরব, মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলের মিত্র শক্তিগুলোর মদদপুষ্ট নানা সন্ত্রাসী গোষ্ঠী ২০১১ সালে সন্ত্রাসী তৎপরতা শুরু করে। ইহুদিবাদী ইসরাইলকে নিরাপদ রাখাই ছিল তাদের সন্ত্রাসী তৎপরতার মূল লক্ষ্য। কিন্তু তারা সিরিয়া থেকে প্রায় পুরোপুরি নির্মূল হওয়ার পথে রয়েছে বলে সাম্রাজ্যবাদীদের সেই লক্ষ্য ও আশা ব্যর্থ হয়েছে।

Manual4 Ad Code

সম্প্রতি রুশ সেনাসূত্রের খবরে বলা হয়েছে সিরিয়ার ৯৬ শতাংশ অঞ্চল এখন সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত। সূত্র : পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code