সিরিয়ায় হামলার বিকল্প ছিল না : থেরেসা মে

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

সিরিয়ায় হামলার বিকল্প ছিল না : থেরেসা মে

Manual7 Ad Code

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সিরিয়ায় যে সমন্বিত হামলা চলানো হয়েছে সেটি ‘যথার্থ এবং বৈধ’। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের এ যৌথ হামলা সফল হয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন। সিরিয়ায় হামলার কোন বিকল্প ছিল না বলে উল্লেখ করেন তিনি। এ হামলার আগে রাশিয়ার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা হয়নি বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, বেসামরিক মানুষের প্রাণ রক্ষার জন্য এ হামলার আগে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিরিয়ার ডুমা শহরে কথিত রাসায়নিক হামলার জবাবে রাজধানী দামেস্ক এবং হোমসের সামরিক ঘাঁটিতে হামলা চলানো হয়। তবে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন মনে করেন এ হামলা ‘আইনগত-ভাবে প্রশ্নবিদ্ধ’।

Manual8 Ad Code

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে থেরেসা মে বলেন, সুনির্দিষ্ট জায়গায় সীমিত এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দিয়েছে। এ যৌথ হামলার মাধ্যমে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায় কখনো সহ্য করবে না।

তিনি আরো বলেন, আগামী সোমবার তিনি পার্লামেন্ট বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ থাকবে। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি আরএএফ টর্নেডোজ যুদ্ধ বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

Manual7 Ad Code

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এ হামলা ছিল যথার্থ এবং সম্পূর্ণ ব্রিটেনের স্বার্থের অনুকূলে। এ হামলার মাধ্যমে তারা সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করছে না কিংবা সিরিয়ার ক্ষমতায় পালাবদল ঘটানোর চেষ্টাও করছে না। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এ হামলাকে ‘খুবই সফল’ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code