সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

Manual6 Ad Code

142229_1

সুরমা মেইল নিউজ : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মতিয়ার রহমানের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি অর্থ-আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে দুদকের প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর উপপরিচালক ঋত্বিক সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মতিয়ার রহমান সরকারি একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ২০১৪ সালে  সরকারি কাজে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে রয়েছে।

Manual5 Ad Code

এই অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে উপপরিচালক ঋত্বিক সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Manual6 Ad Code

এর আগে প্রাথমিকভাবে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে অনুসন্ধান করা হয়। যেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই অধিকতর অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code