সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট মহানগরীতে অপরাধ এবং অপরাধীদের ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে মহানগর পুলিশ (এসএমপি)। পুলিশের ‘জিরো টলারেন্স’র অংশ হিসেবে সিলেট মহানগরীতে ছদ্মবেশী নারী ও পুরুষ গোয়েন্দা টিম নামানো হয়েছে। নগরীর সর্বত্র এই টিম দুটি কাজ করছে।মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হওয়া নারীরা যাতে সিলেট মহানগরীতে হেনস্থার শিকার না হন, এজন্য নারী গোয়েন্দা টিম নিযুক্ত করা হয়েছে। এ টিমে সদস্য রয়েছেন ৬ জন। নগরীর বিভিন্ন শপিংমলে এ টিমের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে অপরাধ ঠেকাতে নগরীতে পুরুষ গোয়েন্দা টিমও নামিয়েছে মহানগর পুলিশ। এ টিমের ৬ সদস্য নগরীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে দায়িত্ব পালন করছেন। কোথাও অপরাধ সংঘটনের আভাস পেলেই এ টিমের সদস্যরা মহানগর পুলিশ হেডকোয়ার্টারে জানিয়ে দিচ্ছেন। সাথে সাথে অ্যাকশনে নামছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, নারী ও পুরুষ গোয়েন্দা টিম নামিয়ে এবার সুফল পাওয়া যাচ্ছে।
তিনি জানান, গোয়েন্দা টিম ছাড়াও পুলিশের পোশাকধারী ১৪টি টিম নগরীর বিভিন্ন মার্কেট ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি