সিলেট-তামাবিল সড়কের বেহালদশা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

সিলেট-তামাবিল সড়কের বেহালদশা

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: দেশের অন্যতম দৃষ্টিনন্দিত পর্যটনকেন্দ্র জাফলং। পর্যটন নাগরিক হিসেবে দেশ বিদেশের বিভিন্ন যায়গায় ব্যাপক পরিচিত। এখানে রয়েছে খনিজ সম্পদ পাথরের বিশাল ভান্ডার। সিলেটের এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে জাফলংয়ে। কিন্তু সবচাইতে বেদনাদায়ক হল সিলেট-তামাবিল মহাসড়কের বেশির ভাগ রাস্তাই এখন খানাখন্দে ভরপুর। গত ৫ বছরেরও অধিক সময় ধরে বেহাল দশায় পড়ে থাকা সড়ক গুলি সংস্কারের অভাবে দিন দিন যেন মরণ ফাঁদে পরিনত হচ্ছে।

দীর্ঘ পাঁচ বছরের পরও এই রাস্তা সংস্কার কাজের উদ্যোগ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কতৃপক্ষের। একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জমে থাকা কাঁদা পানিতে মিশে একাকার হয়ে থাকে। এতে নিয়মিত দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণসহ আগত পর্যটকদের। রাস্তার মাঝে ছোট-বড় গর্ত থাকার কারণে আটকা পড়ছে যানবাহন। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের।

Manual2 Ad Code

বগুড়ার সুমন, বরিশালের আরিফ, নাটোরের শহীদ মিয়া আমাদের এ প্রতিবেদককে জানান, সিলেটের পর্যটন শিল্প বলতে আমরা জাফলংকে চিনি। জাফলং আসলেই একটি মনোমুগ্ধকর যায়গা। তবে এখানকার যোগাযোগ ব্যবস্থার দিকে লক্ষ করলেই যেন সব সৌন্দর্য ধূলিসাৎ হয়ে যায়। একটা পর্যটন নগরী হিসেবে সরকারকে এই রাস্তার প্রতি একটু সুনজর দেওয়া উচিৎ বলে মনে করি।

Manual6 Ad Code

বল্লাঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমেদ জানান, দীর্ঘ পাঁচ বছরেরও অধিক সময় ধরে মামার বাজার থেকে বল্লাঘাট পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় আস্তে আস্তে পর্যটক শূণ্য পড়েছে জাফলং। একই ভাবে বল্লাঘাটের ব্যাবসায়ীরাও রয়েছেন চরম বিপাকে। তাই সকল ব্যাবসায়ীর স্বার্থে এই রাস্তা সংস্কারে উর্দ্বতন কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি।

Manual6 Ad Code

সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সনান্ত জানান, মামার বাজার থেকে বল্লাঘাট পর্যন্ত ৭০০ মিটার ও বিছনাকান্দি স্পটের রাস্তাগুলো আমাদের আওতায় না। রাস্তাগুলো আমাদের আওতায় আনার জন্য আমরা উর্দ্বতন কতৃপক্ষকে প্রস্তাব দিয়েছি। আশাকরি আগামী বছর আমরা এগুলোর কাজ করতে পারবো বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code