সিলেট সরকারি আয়ুর্বেদিক কলেজের ১৫ জনকে চাকরিতে বহালের নির্দেশ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

সিলেট সরকারি আয়ুর্বেদিক কলেজের ১৫ জনকে চাকরিতে বহালের নির্দেশ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ১৪ জন প্রভাষক ও এক মেডিকেল অফিসারকে স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রোববার মন্ত্রণালয় ওই নির্দেশ দেয়।

Manual4 Ad Code

সিলেট ইউনানী মেডিকেলে ২০১২ সালে ৮ জন ও ২০১৪ সালে আরও ৪ প্রভাষক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। একই সময়ে তৎকালীন অধ্যক্ষ আরও একজন প্রভাষক ও একজন মেডিকেল অফিসার নিয়োগ দেন। ২০১৬ সালে মন্ত্রণালয় এক আদেশে ১৫ জনের নিয়োগ বাতিল করে।

Manual4 Ad Code

এ ঘটনায় হাসপাতালের এনাটমি বিভাগের প্রভাষক হাকিম জামাল হোসেন ও সার্জারি বিভাগের প্রভাষক হাকিম আক্তার হোসেন হাইকোর্টে রিট করেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিম মুহিবুর রহমান জানান, মন্ত্রণালয়ের আদেশ তিনি এখনও পাননি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code