সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবর্ষণে নিহতদের মধ্যে এক বেসামরিক রয়েছেন।

 

রোববার (২০ অক্টোবর) কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, রোববার পাকিস্তানি বাহিনীর গুলির কবলে পড়েন দুই ভারতীয় সেনা সদস্য। এছাড়া, গুলিতে তিন বেসামরিক ব্যক্তি আহত হন। পাকিস্তানি সৈন্যরা বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাক বাহিনীর গোলাগুলিতে বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে ওই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে।

 

Manual3 Ad Code

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে সন্তোষ গোপ (২৭) নামে এক সেনা জওয়ান নিহত হয়েছিলেন। তিনি ঝাড়খন্ডের গুমলা জেলার বাসিন্দা ছিলেন।

Manual3 Ad Code

 

অন্যদিকে, ১১ অক্টোবর জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরার বাসিন্দা নায়েক সুভাষ থাপা নিহত হয়েছিলেন। তিনি গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

গতসপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছিলেন যে, ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই পাকিস্তান উপত্যকায় জঙ্গিদের মাধ্যমে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code