সুপারি পাড়াকে কেন্দ্র করে বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত‍

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭

সুপারি পাড়াকে কেন্দ্র করে বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত‍

Manual4 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code