সুমেল হত্যা: সেই সাইফুল পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

সুমেল হত্যা: সেই সাইফুল পাঁচ দিনের রিমান্ডে

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চাউলধনী হাওরের আলোচিত যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual3 Ad Code

 

বুধবার (১০ নভেম্বর) সিলেটের আমলগ্রহণকারী ৩য় আদালতের বিচারক হারুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ইব্রাহিম আলী সিজিল ও তার আইনজীবি এএসএম গফুর।

Manual8 Ad Code

 

গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় সাইফুলকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

 

রিমান্ড শুনানীতে আসামী পক্ষে জেলা বারের সভাপতি এটিএম ফয়েজ, সাবেক সভাপতি মোঃ লালাসহ প্রায় দশ জন আইনজীবি উপস্থিত ছিলেন। বাদী পক্ষে ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি রেজাউল করীম ও এএসএম গফুর।

Manual3 Ad Code

 

বাদীপক্ষের আইনজীবিরা আদালতকে জানান, সুমেল হত্যাকান্ডের সময় বন্দুক, পিস্তলসহ ৮/১০টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অস্ত্রগুলো উদ্ধার করা না গেলে এলাকায় আরও হত্যাকান্ড ঘটতে পারে। সাইফুলের একটি লাইসেন্সকৃত বন্দুকও রয়েছে। সেই বন্দুকও উদ্ধার করা যায়নি।

 

Manual7 Ad Code

তাই আসামীর রিমান্ড মঞ্জুর একান্ত প্রয়োজন। আসামী পক্ষের আইনজীবিরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘক্ষণ শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code