সৌদিতে নিয়োগ পেলেন প্রথম নারী রাষ্ট্রদূত

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

সৌদিতে নিয়োগ পেলেন প্রথম নারী রাষ্ট্রদূত

Manual1 Ad Code

ইসলামী শরীয়া ভিত্তি মেনে চলা সৌদি আরবে এই প্রথমবার নিয়োগ পেলেন এক নারী রাষ্ট্রদূত। ডমিনিক মিনোর নামের ওই নারী রাষ্ট্রদূত আগামী বছরের শুরু থেকে বেলজিয়াম হয়ে সৌদি আরবে গিয়ে অফিস শুরু করবেন।

বেলজিয়ান পাবলিক ব্রডকাস্টার ভিআরটি জানিয়েছে, এই মুহূর্তে ডমিনিক মিনো সংযুক্ত আরব আমিরাতে আছেন। সৌদি আরবে যাবেন আগামী গ্রীষ্মে।

Manual1 Ad Code

এদিকে সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ ও ভবিষ্যৎ রাজা মোহাম্মদ বিন সালমান তার দেশের আধুনিকীকরণের প্রতিজ্ঞা করেছেন। আর ওই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরবের নারীদেরকে গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

তবে সৌদি আরব এখনো আধুনিক বিশ্বের তুলনায় নারী-পুরুষের সমানাধিকারের বিষয়ে অনেক পিছিয়ে আছে।

ইতোমধ্যে সৌদি আরব সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই ঘোষণায় চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব একটি ঝাঁকুনি খায়।

Manual6 Ad Code

৩৫ বছর পর আগামী বছর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ফের সিনেমা বানানো ও প্রদর্শণ করা যাবে। ভিশন-২০৩০ শিরোনামের এক সংস্কার পরিকল্পনার আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Manual1 Ad Code

২০১৫ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুমতি পান তারা। এমনকি ১৯ জন নারী প্রার্থী পৌর নির্বাচনে জয়ীও হন।

এর আগে ২০১০ সালে জর্জিয়া সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু পরে তারা তাদের ওই পরিকল্পনা বাতিল করে। সূত্র: ইন্ডিপেনডেন্ট

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code