সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কাতারের আমির

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কাতারের আমির

Manual7 Ad Code

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি (ছবি: সংগৃহীত)

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি বা কিউএনএ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জানিয়েছে, পিজিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ তামিম দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আলে সানিকে প্রতিনিধিদলের প্রধানের দায়িত্ব দিয়েছেন। আেই এ সম্মেলন শুরুর কথা।

 

কাতারের আমির শেখ তামিমকে গত সপ্তাহে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কাতারের আমির আসন্ন এ বৈঠকের মাধ্যমে দোহা ও রিয়াদের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন অবসানের কোনো এখন দেখছেন না।

 

Manual5 Ad Code

গত ত্রিশ মাস ধরে সৌদি আরব এবং কাতারের ভেতরে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতাররে ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code