সৌদি জোটের বিমান হামলায় ২২ শিশুসহ নিহত ৩০

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

সৌদি জোটের বিমান হামলায় ২২ শিশুসহ নিহত ৩০

Manual5 Ad Code

আরব জোট সেনার বিমান হানায় অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। আবার এমনই অভিযোগ উঠল। নির্বাচিত সরকারকে সরিয়ে ইয়েমেনের ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠীর দাবি, আরবের হামলায় মারা গেছে ৩০ জন। এদের মধ্যে বাইশ জন শিশু।

এই ঘটনা দেশের উত্তরাঞ্চলে। হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিবৃতি উদ্ধৃত করে সিএনএন, আলজাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর জানাচ্ছে। সম্প্রতি ইয়েমেনে আরব জোট সেনার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের বার্তা প্রকাশ করেছে৷ রিপোর্টে বলা হয়েছে, হুথিরা হামলার কথা জানালেও নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

বলা হয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী আল দুরাইহামিতে হামলা চালিয়েছিল সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোটের বিমান বাহিনী। এই শহরটি সংঘর্ষ কবলিত হুদাইদা থেকে কুড়ি কিলোমিটার দূরে। সম্প্রতি হুদাইদা এলাকায় তীব্র সংঘর্ষ হয় দু পক্ষের।

Manual3 Ad Code

ইয়েমেনের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ২০১৫ সাল থেকে। দেশটির সরকারের প্রধান মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারপর মনসুর হাদি পালিয়ে সৌদি আরবে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তাকে সাহায্য করতে এগিয়ে আসে আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশে। সেই জোট সেনার অনবরত হামলা চলছে হুথিদের উপরে। সেই আক্রমণে ইয়েমেনের রাজধানী সানা বিধ্বস্ত।

Manual2 Ad Code

এদিকে, নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদি পরে আরব জোট সেনার মদতে এডেন বন্দর শহর পুনরায় দখল করেন। তার অনুগত সেনার সাহায্যে হুথিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। বিখ্যাত এডেন বন্দর হাতছাড়া হয়েছে হুথিদের। অন্যদিকে মনসুর হাদিকে সাহায্য করতে আরব জোটের সেনা লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের সমর্থন করছে শিয়াপন্থী ইরান সরকার। আরা তাদের বিরোধিতায় সামিল সুন্নিপন্থী সৌদি আরব, মিশর, আমিরশাহীসহ বিভিন্ন মুসলিম রাষ্ট্র। ফলে মুসলিম দুনিয়ায় আড়াআড়ি ফাটল বেড়েই চলেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code