‘সৌদি যুবরাজ সালমান একজন ক্রিমিনাল’

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

‘সৌদি যুবরাজ সালমান একজন ক্রিমিনাল’

Manual7 Ad Code

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘ক্রিমিনাল’ হিসেবে অভিহিত করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। তার অভিযোগ, ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ ও তার দেশকে ধ্বংসের জন্য সৌদি যুবরাজই দায়ী।

গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে রয়েছে সৌদি আরব। অন্যদিকে, বিদ্রোহীদের পক্ষে আছে ইরান।

Manual8 Ad Code

এসব বিষয় নিয়ে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে নানান প্রশ্নের জবাব দেন নোবেলজয়ী কারমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন সালমান একজন ‘দাগী অপরাধী’।

Manual4 Ad Code

কারমান বলেন, ‘আমি যুবরাজ সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না। কারণ তিনি আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহামম্মদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিৎ। কারণ তারা আমার দেশে যা করছে, সেটা যুদ্ধাপরাধ।’

বিভিন্ন দাতব্য সংস্থার হিসেব অনুযায়ী ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, যুদ্ধের কারণে দেখা দেয়া দুর্ভিক্ষে মারা গেছে দেশটির প্রায় ৮৫ হাজার শিশু।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code