সৌদি রাজার দেহরক্ষী মেজর জেনারেল গুলিতে নিহত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

সৌদি রাজার দেহরক্ষী মেজর জেনারেল গুলিতে নিহত

Manual7 Ad Code

সৌদি রাজা সালমানের খ্যাতনামা দেহরক্ষী মেজর জেনারেল আবদুলআজিজ আল-ফাহগাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। খবর : পার্সটুডের।

Manual5 Ad Code

লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা নগরীতে তিনি নিহত হয়েছেন। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে- আবদুলআজিজ আল-ফাহগাম তার এক বন্ধুর বাসায় অপর এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। সেই বন্ধুর গুলিতে তিনি আহত হয়েছিলেন। সেসময় আরো পাঁচজন নিরাপত্তা কর্মীও আহত হন বলেও জানানো হয়।

একবাক্যের টুইট বার্তায় এ কথা জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন। এ বিষয় বিস্তারিত আর কিছু বলা হয় নি। এ ছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এখন পর্যন্ত এ বিষয় মুখ খুলে নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code