স্কুলছাত্র সজীব হত্যা মামলার ২ আসামী র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

স্কুলছাত্র সজীব হত্যা মামলার ২ আসামী র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চুয়াডাঙ্গার ভি জে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ, গুম ও হত্যা মামলার আসামি সবুজ (২৪) ও শাকিল (২৩) র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ভোর পৌনে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে শাহিন ও শামীম নামে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে রাব।

ঘটনাস্থল থেকে একটা দেশী শাটারগান, একটি রিভলবর, ৪ রাউন্ড গুলি ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ দামুড়হুদা উপজেলা শহরের মৃত হামিদুল ইসলামের ও শাকিল একই এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে।

Manual7 Ad Code

র‍্যাব জানায়, বুধবার মধ্যরাতে রাবের একটি টহল দল চুয়াডাঙ্গাতে টহলে বের হয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৩টার দিকে রাবের ওই দলটি দামুড়হুদার দর্শনার শান্তিপাড়া এলাকায় পৌছালে বেশ কয়েকজন রাবের ওপর গুলি চালায়। রাবও পাল্টা গুলি চালালে দু,পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code