স্পেনের ১৭ সদস্যের মন্ত্রীসভায় ১১জনই নারী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮

স্পেনের ১৭ সদস্যের মন্ত্রীসভায় ১১জনই নারী

Manual2 Ad Code

নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। প্রধানমন্ত্রী সানচেজের নারীবাদী হিসেবেই পরিচিত রয়েছে। তিনি স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টিরও নেতা।

মারিয়ানা রাজয় গত সপ্তাহে স্পেনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর পেদ্রো সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

Manual3 Ad Code

শপথ নেওয়ার পর ১৭ সদস্যের মন্ত্রীসভা ঘোষণা করেছেন সানচেজ। এর মধ্যে ১১ জনই নারী। এর আগে মারিয়ানা রাজয়ের মন্ত্রিসভায় নারী ছিলেন মাত্র ৫ জন।

Manual7 Ad Code

এর আগে স্পেনের ইতিহাসেও মন্ত্রিসভায় এত বেশি নারীর উপস্থিতি ছিল না। ফ্রান্স, সুইডেন ও কানাডার মতো হাতেগোনা কয়েকটি দেশে মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো।

Manual7 Ad Code

স্পেনের নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, শিল্প ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রয়েছেন নারীরা।

Manual8 Ad Code

এক সাক্ষাৎকারে পেদ্রো সানচেজ জানান, মন্ত্রিসভায় তিনি মূলত তাদেরকেই স্থান দিয়েছেন যারা আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার মানসিকতা রাখেন। সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code