সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় স্বামীকে খুন করে থানায় হাজির হয়েছেন তার প্রথম স্ত্রী। স্ত্রীর হাতে খুন হওয়া ওই ব্যক্তির নাম ফজল শেখ (৫০)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জলিল জানান, পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী চন্দন বাহার সকালে তার স্বামী ফজলের মাথায় পাটার শিল দিয়ে আঘাত করে এবং লিঙ্গ কর্তন করে। পরে তিনি থানায় গিয়ে ঘটনাটি খুলে বলেন। পুলিশ তার বাসায় গিয়ে ফজলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ফজল প্রথম স্ত্রীকে রেখে আরও দুটি বিয়ে করে এবং বেশির ভাগ সময় ছোট স্ত্রী সেজনা আক্তার রুমীর সান্নিধ্যে থাকত।
এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকত। সকালে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথায় আঘাত করে এবং লিঙ্গ কর্তন করে। পরে নিজেই থানায় গিয়ে হাজির হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দ্য রিপোর্ট
Design and developed by ওয়েব হোম বিডি