সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজশাহীর বাঘায় বিদ্যুস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রাতে বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লাগে। এসময় স্বামীর চিৎকারে স্ত্রী ফরিদা বেগম ছুটে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাদের দুই মেয়ে রুমা খাতুন ও মৌসুমি খাতুনও ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় তারাও বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়েন।
একপর্যায়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুল ইসলাম এই দম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের দুই মেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেশি ফরিদুল ইসলাম বলেন, শেয়ালের কারণে মুরগি খোপের চারপাশে বিদ্যুতের লাইনের সঙ্গে কুলা বাঁধা তার দিয়ে সংযোগ দেয়া ছিল। এই তারের সংস্পর্শে দুর্ঘটনাটি ঘটে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, এই মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কুলা বাঁধা তার ও সকেট উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি