সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনারোধে ঠাকুরগাঁওয়ে চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual7 Ad Code

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

Manual4 Ad Code

জেলা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

 

Manual8 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আলি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

 

চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় জেলার তিন শতাধিক অটো রিক্সা, ত্রি হুইলার এবং বাস ও ট্রাকের চালক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সড়ক আইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে করে আমাদের চালকরা আরো সচেতন হবে। তারা তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হবে আবার রাস্তার আইন এবং গাড়ি চালনার ক্ষেত্রেও সচেতন হবে। আমি এ ধরনের উদ্যোগকে বার বার গ্রহণ করার জন্য পৌরসভা এবং জেলা প্রশাসনকে বলবো। এতে একদিক থেকে যেমন আমাদের জান মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে অপরদিকে এ রাষ্ট্রেরই উপকার হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code