হবিগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষ, বুলেট-টিয়ার সেল নিক্ষেপ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

হবিগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষ, বুলেট-টিয়ার সেল নিক্ষেপ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বেলা দুইটা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

 

সংঘর্ষের সময় পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সব প্রস্তুতি নেয়া হয়।

Manual3 Ad Code

 

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা।

 

Manual6 Ad Code

দুপুর দুইটার আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়া হন। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তবে এ বিষয়ে বিএনপি এবং পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তারা বিষয়টি জানাবেন বলে জানান।

 

জানা গেছে, নগরের শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে এ সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code