সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের পাশে পৌঁছেছেন সৌদি প্রবাসী বাবা মাসুম মিয়া।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সৌদিআরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে তিনি সরাসরি স্কয়ার হাসপাতালে পৌঁছান।
বড় ভাই শাহীনও সকালে চীন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। তিনিও হাসপাতালের পথে। এর আগে স্কয়ারে পৌঁছান সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম।
এদিকে, ডাকাক্তদের বরাদ দিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম জানান, খাদিজার অবস্থা কিছুটা ভাল। তবে আরো ২ দিন সময় লাগবে তার অবস্থা পর্যবেক্ষণ করতে।
উল্লেখ্য, সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে বিএ পরীক্ষা দিতে এসে এ হামলার শিকার হন খাদিজা। এ ঘটনায় হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি