হিজাব না পরে ছবি তোলায় গ্রেফতার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬

হিজাব না পরে ছবি তোলায় গ্রেফতার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় হিজাব না পরা ছবি পোস্ট করে গ্রেফতার ১ নারী। সৌদি আরবের রাজধানী রিয়াদের ঘটনা। রিয়াদ পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মৈমাম জানিয়েছেন, ‘হিজাব না পরে ছবি তুলে অপরাধ করেছেন বছর কুড়ির ওই তরুণী।

Manual1 Ad Code

পরে ছবিটি টুইটারেও পোস্ট করেন তিনি। এছাড়া একাধিক পুরুষের সঙ্গে নিজের সম্পর্কের কথাও খোলাখুলি বলতেন। যা ইসলাম ও সৌদি আইন বিরুদ্ধ। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’ নিয়ম–কানুন মেনে না চললে এরকম শাস্তি পেতে হবে বলে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন ফাওয়াজ আল মৈমাম।

Manual2 Ad Code

সৌদি পুলিশ ওই তরুণীর নাম–পরিচয় না জানালেও, বেশ কিছু ওয়েসাইট তাকে মালাক আল শেহরি বলে চিহ্নিত করেছে।

গত মাসে রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের বাইরে হিজাব ছাড়া ওই ছবিটি তুলেছিলেন তিনি। ছবিটি টুইটারে পোস্ট করায় কম হেনস্থা পোহাতে হয়নি তাকে। সোশ্যাল মিডিয়াতেই তাকে কুকথা শোনান বেশ কিছু মানুষ।

Manual4 Ad Code

সেকথা কানে পৌঁছতেই তাকে গ্রেফতার করে পুলিশ। এমনিতে সৌদি আরবে নারীদের ওপর অনেক বিধি নিষেধ রয়েছে। গাড়ি চালানোর অনুমতিও নেই তাদের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code