হিলারিকে ‘শয়তান’ বললেন ট্রাম্প

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

হিলারিকে ‘শয়তান’ বললেন ট্রাম্প

Manual5 Ad Code

46cadf2a6b347f398d589e35a0bd1d40-h-t

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলে সম্বোধন করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে হিলারিকে নিয়ে ট্রাম্প একথা বলে ভর্ৎসনা করেন।

Manual7 Ad Code

ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারির প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকেও আক্রমণ করেছেন ট্রাম্প। হিলারির কাছে স্যান্ডার্স আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেন তিনি।

Manual4 Ad Code

বহুল আলোচিত-সমালোচিত এই ক্যাসিনো ব্যবসায়ী স্যান্ডার্সকে উদ্দেশ করে বলেন, তিনি (স্যান্ডার্স) শয়তানের (হিলারি) সঙ্গে একটি সমঝোতা করেছেন। তিনি (হিলারি) শয়তান।

প্রয়াত এক মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির নেতাদের তোপের মুখে আছেন ট্রাম্প। এরপরও তার মুখে লাগাম টানার কোনো লক্ষণ নেই। এবার তার কুৎসিত আক্রমণের শিকার হলেন হিলারি।

প্রয়াত মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সমালোচনায় এবার যোগ দিয়েছেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন। এক বিবৃতিতে কড়া ভাষায় ট্রাম্পকে তুলাধোনা করেছেন তিনি।

Manual3 Ad Code

গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান তাঁর নিহত ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন।

Manual2 Ad Code

সেই ভাষণে তিনি মুসলিমবিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ওই বক্তব্যের জন্য খিজির খান ও তার স্ত্রী গাজালা খানের নিন্দা করেন ট্রাম্প। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code