১৩ ফুট লম্বা পাইথনের সঙ্গে খেলা করছে এই শিশু (ভিডিও)

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

১৩ ফুট লম্বা পাইথনের সঙ্গে খেলা করছে এই শিশু (ভিডিও)

Manual1 Ad Code

ফুলকো গোলাপি গালের এক খুদে। মনের সুখে সোফায় ঘুমাচ্ছে। আর তার ঠিক পাশেই হলুদ রঙের একটা প্রকাণ্ড অজগর সাপ। লম্বায় প্রায় ১৩ ফুট। না, এটা কোনও সিনেমার গল্প নয়। এমনটাই ঘটেছে লন্ডনে।

Manual4 Ad Code

লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে থাকেন এড তাওকা। সঙ্গে থাকে তার ফুটফুটে মেয়ে। আর থাকে সোনি ও চের নামে একজোড়া অজগর। রেটিকুলেটেড পাইথন।

অজগর প্রজাতির মধ্যে বিশ্বের দীর্ঘতম প্রজাতির এই দু’টি। ওজনের দিক থেকেও সবচেয়ে ভারী। অকারণে সাপ ও অজগর নিয়ে আতঙ্ক ছড়ায় মানুষের মনে।

তওকা জানান, সাপ কিন্তু রক্তখেকো কোনও প্রাণী নয়। আসলে এরা অত্যন্ত নিরীহ। তাই নিজের ছোট্ট মেয়ের সঙ্গে অজগর দু’টিকে পোষ্য হিসাবে মানুষ করছেন তাওকা।

Manual4 Ad Code

সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছরের খুদের সঙ্গে অজগরগুলির সময় কাটানোর ভিডিও পোস্ট করেন তিনি। বলেন, তার মেয়ে খুব ভাল আছে। একেবারে নিরাপদে আছে।

এই ভিডিও পোস্টের পরই নেটিজেনরাও চমকে গিয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, খুদে মন দিয়ে টিভি দেখছে। আর তার পা জড়িয়ে রয়েছে একটি অজগর। আবার কখনও খুদে খাবার দিচ্ছে অজগরকে।

Manual2 Ad Code

অজগরের বিশাল হাঁ দেখে পিলে চমকে উঠেছে অনেকেরই।

তওকা বলেন, অজগরটি তখন একটু ক্লান্ত বোধ করছিল, এতে ভয় পাওয়ার কিছু নেই। বিরল প্রজাতির প্রাণীগুলিকে রক্ষা করা আমাদের কর্তব্য।

Manual1 Ad Code

blob:https://www.youtube.com/0d25bd5a-eb49-4aca-8d45-2bb8926fbc73

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code