১৩ সন্তানকে বিছানার সঙ্গে বেঁধে পাষন্ড বাবা-মার কান্ড

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

১৩ সন্তানকে বিছানার সঙ্গে বেঁধে পাষন্ড বাবা-মার কান্ড

Manual8 Ad Code

নিজ বাবা-মায়ের হাতে নির্যাতনের শিকার ১৩ ভাই-বোনকে উদ্ধার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। উদ্ধারকৃত ভাই-বোনদের বয়স ২ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই বাবার নাম ডেভিড অ্যালেন এবং মায়ের নাম লুইস অ্যান টারপিন।

Manual1 Ad Code

ছেলে-মেয়েদের উদ্ধারের পর বিস্তারিত জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ। নিজ সন্তানদেরকে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগে অ্যালেন-টারপিন দম্পতিকে অভিযুক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আটক ছেলে-মেয়েদের মধ্যে ১৭ বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে ভাই-বোনদের বন্দী অবস্থা সম্পর্কে জানানোর পর বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। ঐ ছেলে-মেয়েরা অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে পুলিশ। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদেরকে আটকে রাখা হয়েছিলো।

Manual4 Ad Code

স্যান বার্নার্ডিনো শহরের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code